গোলাপগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৪, শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৭, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৭, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে জ্বালানী সংকটের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও দেশের মধ্যে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কটুক্তিসহ জনসাধারণের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার লক্ষ্যে ভিডিও ভাইরাল করা সেই ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুল ইসলাম রাকিব এবং গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ী এলাকায় মাদক বিক্রিতে বাধা প্রদানকারী জাকির হোসেনকে অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামি রাসেল সহ দুজন আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুল ইসলাম রাকিব (২২) উপজেলার আমুড়া ইউনিয়নের কদমরসুল এলাকার সৈয়দ মুজিবুল ইসলামের ছেলে এবং রাসেল আহমদ(২৩) টিকরবাড়ি এলাকার মৃত শামিম আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল শুক্রবার বিকেল ৪টার দিকে কদমরসুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে বৈষম্যবিরোধী আন্দোলন মামলা আসামী এবং দেশের মধ্যে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কটুক্তিসহ জনসাধারণের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার লক্ষ্যে কাজ করে আসছিল বলে জানা যায়।

এদিকে একইদিন উপজেলার টিকরবাড়ী এলাকা থেকে মাদক ব্যবসায়ী জামাল কর্তৃক যুবক জাকির হোসেন (২৩) কে অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় এজহার মামলার ৫নং আসামী রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন- গ্রেফতারকৃত বিরুদ্ধে প্রয়োজনীয় আইননানুগ কার্যক্রম শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। জননিরাপত্তা বিঘিœত করে এমন কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ