চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য জোরদার করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে বৈঠকে বসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর পুরাতন পল্টনে নোয়াখালী টাওয়ারে দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব ইউনুছ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান , দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরীসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ