চাঁদাবাজির অভিযোগে যুবদল-কৃষক দলের ৩ নেতাকে বেধড়ক পিটুনি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদাবাজির অভিযোগে যুবদল-কৃষক দলের ৩ নেতাকে বেধড়ক পিটুনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ণ

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুর খননকারীর কাছে চাঁদা চাইতে গেলে যুবদল ও কৃষক দলের ৩ নেতাকে আটকে রেখে বেধড়ক পিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাদের ৩-৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৬ মে) বিকেলে থানার নইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে নারী-পুরুষ মিলে ওই সব যুবদল ও কৃষক দলের নেতাদের আটকে রেখে মারধরসহ মোটরসাইকেল ভাঙচুর করতে দেখা গেছে।

আহতরা হলেন- সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান খোকন ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবহান আলী।

স্থানীয় শহিদুল ইসলাম ও আরব আলী বলেন, বিকেলে ৫-৭টি মোটরসাইকেলে ৮-৯ জন যুবদল ও কৃষক দলের নেতা নইপাড়ায় গ্রামে এসে শহিদুল ইসলামের পুকুর খনন কাজ চলাকালে চাঁদা দাবি করেন। ওই সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের ৩ জনকে আটকে রেখে বেধড়ক পিটুনি দিয়েছে। বাকিরা পালিয়ে গেছে। উত্তেজিত লোকজন তাদের ৩-৪টি মটরসাইকেল ভাঙচুর করেছে।

সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার কালবেলাকে বলেন, আমি সিরাজগঞ্জ জেলা সদরে অবস্থান করছি। চাঁদা দাবি ও মারধরের বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই। জানার পর বলতে পারব।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, সংবাদ পেয়ে আটকে রাখা নেতাদের উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ