ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে মনপুরায় দোয়া-মোনাজাত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে মনপুরায় দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিগত দিন আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভাইসচেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানসহ সকল অসুস্থ নেতাকর্মী সুস্থতা ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি কামনায় ভোলার মনপুরা উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জানুয়ারী) বাদ আসর উপজেলার হাজীরহাট উত্তর বাজার জামে মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কবির হোসেনের সভাপতিত্বে দোয়া-মোনাজাতে এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. শিহাব উদ্দিন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শাহীন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মেজবাহ উদ্দিন রাকিব সদস্য সচিব স্বপন মিয়াসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ