ছাত্রসমা‌জের আন্দোলন-সংগ্রামে বিজয়ের ইতিহাস : ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রসমা‌জের আন্দোলন-সংগ্রামে বিজয়ের ইতিহাস : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

 

ছাত্রসমা‌জের আন্দোলন-সংগ্রামে বিজয়ের ইতিহাস মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, যখনই ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়েছে, তখনই স্বৈরাচারের পতন হয়েছে। ঈদের পর সরকার পতনের আন্দোলন সংগ্রাম জোরদার করতে সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করে রাজপথে অবস্থান নিন। কারণ ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হলে শেখ হাসিনার পতন অনিবার্য।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধায় রাজধানীর ভোজন রেস্তোরাঁয় বাংলাদেশ ছাত্রমিশন আয়োজিত ভ্রাতৃপ্রতীম ছাত্রসংঠনের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

ডা. ইরান বলেন, ‘আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, অর্থপাচার ও প্রতিহিংসার অপরাজনীতির মাধ্যমে সব স্তরে শৃঙ্খলা ভেঙে পড়েছে। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার নেই। একদলীয় আওয়ামী দুঃশাসনে ১৮ কোটি মানুষ আজ জিম্মি হয়ে আছে।’

তিনি বলেন, ‘দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতির চরম ক্রান্তিকালে ছাত্রসমাজকে জেগে উঠতে হবে। ছাত্রসমাজ বিগত দিনে ৫২ ভাষা আন্দোলন, ৬৯ ছাত্র গণআন্দোলন, ৯০ স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছে। সেই ছাত্রসমাজকে আবার গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই ফ্যাসিবাদী দুঃশাসন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সব ছাত্রসংগঠনকে নিয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে সর্বাত্মক আন্দোলন-সংগ্রাম জোরদার করে স্বৈরাচারের পতন নিশ্চিত করতে হবে।

ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, জাতীয় ছাত্রসমাজের সভাপতি আল মামুন, ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আল আমিন মোল্লা, গণতান্ত্রিক ছাত্র ঐক্য সভাপতি মোশারফ হোসেন, এনডিএম ছাত্র আন্দোলন সভাপতি মাসুদ রানা জুয়েল, জমিয়াতে তালাবায়ে আরাবিয়া সভাপতি জহিরুল ইসলাম, ছাত্রমিশন সহ সভাপিত মো. শুভ আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ