জন্মদিনে জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জন্মদিনে জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলায় জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে আশপাশ।

এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করে নেতাকর্মীরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার ডাক নাম কমল। ১৯৭১ সালে ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আবারো আলোচনায় আসেন জিয়াউর রহমান। নানা পটপরিবর্তনের একপর্যায়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ