জাজিরার পদ্মায় বালু উত্তোলন, ড্রেজার জব্দসহ ৫ জনের কারাদন্ড - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরার পদ্মায় বালু উত্তোলন, ড্রেজার জব্দসহ ৫ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দসহ পাঁচজনকে আটক করে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পদ্মা নদীর কুন্ডেরচর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলায়মান। দন্ডপ্রাপ্তরা হলেন, জাজিরা উপজেলার হাজী অছিমদ্দিন মাদবরকান্দি এলাকার আয়নাল মাদবরের ছেলে বাবু মাদবর (২৪), একই এলাকার শহর আলী হাওলাদারের ছেলে গাজী হাওলাদার (৩১), পূর্ব নাওডোবা এলাকার নওয়াব খানের ছেলে ইয়াসিন খান (২৬), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার লেংগুদিয়া এলাকার সিদ্দিক গাজীর ছেলে জামাল গাজী (৩২), একই উপজেলার চরমইশা এলাকার রুস্তম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৪০)৷
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পদ্মা নদীর জাজিরার বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। স্থানীয়দের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোনের দায়ে রফিক ফরাজী নামের এক ব্যক্তির ড্রেজার জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনে জড়িত থাকায় পাঁচজনকে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলায়মান বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দের পাশাপাশি ৫ জনকে দুইমাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত রাখা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ