জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হবে : ড. হেলাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হবে : ড. হেলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে যাবে।’

শনিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানা কর্তৃক আয়োজিত কর্মজীবি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, ‘অতীতে সব দল দেখা শেষ। এবার নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক সংগঠন জামায়াতে ইসলামীকে দেখতে হবে। জামায়াতে ইসলামী জাতিকে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব মুক্ত করে এক সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করবে।’

ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যত্যয় করে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের স্থান নেই। জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

জামায়াতে ইসলামীকে পরীক্ষামূলক একবার নির্বাচিত করা আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর অঙ্গীকার, জাতি পাবে নিরাপদ এক কল্যাণ রাষ্ট্র।’

জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, ‘আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আজকের সমাবেশে ব্যবসায়ীদের উপস্থিতি প্রমাণ করে জামায়াতে ইসলামীর প্রতি ব্যবসায়ী সমাজের সমর্থন।’

তিনি বলেন, ‘আমাদের আমিরে জামায়াত, সেক্রেটারি জেনারেল, বিশ্ববরণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ আমাদের শীর্ষ ১১ নেতৃবৃন্দকে নির্মম, নিষ্ঠুরভাবে শহীদ করা হয়েছে। আমাদের অসংখ্যা ভাইদেরকে খুন-গুম করা হয়েছে। এখনো গুম হওয়া বহু মায়ের সন্তানের সন্ধান পাওয়া যায়নি। এতকিছুর পরও আমরা হারিয়ে যাইনি, আমরা আপনাদের মাঝেই ছিলাম। আমরা প্রকাশ্যে কার্যক্রম চালাতে না পারলেও ভিন্ন কৌশলে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। সিদ্ধেশরী মন্দিরসহ ভিন্ন ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় মানবিক সহযোগিতা আমরা অতীতেও করেছি। আমরা বিশ্বাস করি, মানুষ হিসেবে সকলের অধিকার সমান। আমিরের জামায়াতের ঘোষণা, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অভিন্ন পরিচয় তিনি বাংলাদেশের নাগরিক। আমরা কাউকে সংখ্যালঘু বলি না। সুতারাং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে প্রত্যেকটি মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হবে। আর এটির নামই ইনসাফ। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায়।’

দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্ব এগিয়ে আসতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও রমনা থানা আমির মো: আতিকুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো: ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে রমনা থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ