ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে ঢাকা-ময়মনসিংহ রেলপথে কমিউটার ট্রেন আটকে রাখেন আন্দোলনকারীরা।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন,‘আমি ঘটনাস্থলে আছি। ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে, আশা করছি দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

এ দিকে এ ঘটনায় হাওর, ব্রহ্মপুত্র ও তিস্তা এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে বলে জানান ময়মনসিংহের স্টেশন সুপারিন্টেনডেন্ট নাজমুল হক খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ