ঢাকা-১৭ উপনির্বাচনে ১২-১৪ শতাংশ ভোট পড়েছে : ইসি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-১৭ উপনির্বাচনে ১২-১৪ শতাংশ ভোট পড়েছে : ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। এ উপনির্বাচনে ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে।’

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো ছিল বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। রাশেদা সুলতানা বলেন, ‘আমি বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষ দেখেছি। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি। এজেন্ট আছে একটা প্রার্থীর, সেটা দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু এজেন্টের তালিকা এখনো আসেনি, হয়তো পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়ম দেখিনি। পরিবেশ ভালো।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ