তারেক রহমানকে কটুক্তি : নওগাঁয় বিএনপির মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে কটুক্তি : নওগাঁয় বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ

 

জেলা প্রতিনিধি, নওগাঁ
ছবি:প্রতিনিধি
দেশজুড়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা প্রোপাগান্ডা ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি মুলক মন্তব্যে ও ভাঙারী ব্যাবসায়ী হত্যার বিচার দাবিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ জেলা বিএনপি।

রোববার (১৩ জুলাই) রাত ৯টার দিকে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের দিক নির্দেশনায় শহরের মুক্তির মোড় হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়, কেন্দ্রীয় বিএপির সহ-সমবায় বিষায়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম রওশনুল ইসলাম। জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আ: বারী তুহিন, সদস্য রিপন, রাজু, ড্যাব নেতা ডা: নয়ন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজ, প্রচার সম্পাদক সনি, রিক্সা ভ্যান শ্রমিক দলের জেলা সদস্য সচিব ছোটন, নওগাঁ সদর থানা কমিটির সদস্য সচিব মারুফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোন পরিকল্পনাই সফল হবে না। বিএনপি হলো দেশপ্রেমিক দল। বিগত দিনে ঐক্যবদ্ধ ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। সামনে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল। আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল সেই জামাত শিবির রাজাকাররা ধ্বংসাক্তক হত্যা চালাচ্ছে। এদের কে প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির আমরা তীব্র প্রতিবাদ জানাই। দলের কেউ অপরাধ করলে সে যত বড়ই নেতা হোক তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া যতো দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ