দুবাইয়ে আরাভের সঙ্গে আড্ডা দিলেন লুবাবা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুবাইয়ে আরাভের সঙ্গে আড্ডা দিলেন লুবাবা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

আলোচিত শিশু সেলিব্রেটি সিমরিন লুবাবাকে এবার দেখা গেল বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের সঙ্গে। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে এ খবর আরাভ নিজেই জানিয়েছেন।

নিজেই ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন আরাভ। সেখানে লুবাবার সঙ্গে দেখা গেছে তাকে। ওই ভিডিওতে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন আরাভ-লুবাবা। সেসময় আরাভ জানান লুবাবারা পুরো পরিবার তার বাড়িতে বেড়াতে এসেছে।

বিতর্কিত এ ব্যবসায়ী লুবাবার দাদা আবদুল কাদেরকে নিয়ে বলেন, আজকে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি, যার দাদুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আঙ্কেল আমার বাসায় আসতেন আমি আঙ্কেলের বাসায় যেতাম। সেক্ষেত্রে লুবাবা এসেছে পুরো পরিবার নিয়ে আমার বাসায় বেড়াতে।

আরাভের কথার সুত্র ধরে লুবাবা জানায়, আরাভ প্রতি সপ্তাহে তিনবার প্রবাসীদের রান্না করে খাওয়ায়। তাই এই সপ্তাহে লুবাবা আরাভের সঙ্গে মিলে রান্না করবে এবং রান্না প্রবাসীদের খাওয়াবে।

ওই ভিডিওতে আরাভকে বলতে শোনা যায়, প্রবাসীরা পরিবার থেকে দূরে থাকে তাই তাদের জন্য একটা ঘরোয়া রান্না করা হয়, এই সংখ্যাটা ১০ জন, ২০ জন বা যে সংখ্যাই হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ