দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান : দুলু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান : দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি
নির্বাচন না দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনা সাড়ে ১৫ বছর রাজত্ব করেছেন বলে মন্তব্য করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন।’

শনিবার (২৯ মার্চ) দুপুরে নাটোরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফ্যাসিবাদের শাসনামলে আহত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ‘আমরা চেয়েছি, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু এ সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল করার জন্য আমরা রাস্তায় নামিনি। এ দেশের ছাত্রসমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছ।

স্বাধীনতাযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছ। শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশ গড়েছ।’
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ