ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’ স্লোগানে সকল হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বাংলামোটরের দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিল শেষ হয় শাহবাগ পর্যন্ত গিয়ে। এই মশাল মিছিলের নেতৃত্ব দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

মশাল মিছিলের আগে একটি সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ।

এ সময় আরিফুল ইসলাম আদীব বলেন, আজ মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হন। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে।

এই এনসিপি নেতা আরও বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, এই বিষয়ে দলের থেকে তদন্ত করে সকলকে আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সকল রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ