নববর্ষে ঢাকার আকাশে আলো ছড়ালো ২৬শ ড্রোন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নববর্ষে ঢাকার আকাশে আলো ছড়ালো ২৬শ ড্রোন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ড্রোন শো ও কনসার্ট। বাংলা বর্ষবরণের নানা প্রস্তুতি অনেকের গতকালই শেষ হয়। এরই অংশ হিসেবে আজ পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) ঢাকায় চীনা দূতাবাসের সৌজন্যে সন্ধার পর ড্রোন ইমেজের সঙ্গে লাইভ মিউজিকের দুর্দান্ত এক অনুষ্ঠান চলছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। এটি সবার জন্য উন্মুক্ত। নববর্ষ উপলক্ষে ঢাকার আকাশে আজ আলো ছড়িয়েছে প্রায় ২৬শ ড্রোন।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় তৈরি হয়েছে ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমের এই ড্রোন শো।

এর আগে শনিবার সন্ধ্যার আকাশে মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবনের সামনে মহড়াতে দেখা যায় ড্রোন শো আর লেজার রশ্মির মহড়া। এতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সালকে ধারণ করা হয়েছে শোটিতে। এখানে স্থান পেয়েছে ২৪-এর বীরেরা।

আছে পায়রার খাঁচা মুক্ত থিম। আবার দেখা যায়, ফিলিস্তিনের জন্য প্রার্থনাও। শুভ কামনা করা হয়েছে বাংলাদেশ-চীন অটুট দীর্ঘস্থায়ী বন্ধুত্বের। এই মহড়া যখন চলে তখন সংসদ ভবনের বাইরে উত্সুক জনতা ভিড় করেন।
অনেকেই ধারণ করেছেন সেই ভিডিও, যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলি আগ্রাসনবিরোধী লাখো জনতার সমাবেশ। আবার ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের পর ফ্যাসিবাদী শক্তির অবসানের দাবিতে সোচ্চার অনেকে। সার্বিক বিষয়গুলোর প্রধান থিম নিয়ে রাজধানীর সংসদ ভবন এলাকায় ড্রোন ও লেজার শোর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে একাধিক বার্তা ও অর্থবহ প্রতিকৃতি। এগুলোর মধ্যে অন্যতম জুলাই আন্দোলনের একাধিক ইস্যু।

দেখা গেছে, বুক চিতিয়ে দাঁড়ানো অদম্য আবু সাঈদ, পানির বোতল হাতে মুগ্ধ, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি ইসরায়েলি বর্বরতার অবসান ঘটানোর বার্তা, মুক্ত পায়রাসহ একাধিক প্রতিকৃতি।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে মহড়ার কিছু ছবি তুলে ধরে ভিন্নধারা প্রযুক্তিভিত্তিক এই আয়োজনে সহযোগিতার জন্য চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ