নরসিংদীতে খোকনের গাড়িতে হামলার প্রতিবাদে শিবপুরে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীতে খোকনের গাড়িতে হামলার প্রতিবাদে শিবপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

 

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের বাড়িতে অগ্নিসংযোগ, গাড়িতে হামলা ও নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিবপুর উপজেলা বিএনপি। আজ সোমবার সকালে উপজেলার ইটাখোলার শাষপুর শহীদ মিনার এলাকায় এই বিক্ষোভ করা হয়।

জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে শহীদ মিনার এলাকায় সমাবেশ করেন তারা।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদল, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া প্রমুখ।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের বাড়ি ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ, পরে দফায় দফায় খায়রুল কবীর খোকনের গাড়িতে হামলা এবং খায়রুল কবীর খোকন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারসহ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও খায়রুল কবীর খোকনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে অভিযোগ করা হয়। পরে দফায় দফায় খায়রুল কবীর খোকনের গাড়িতে হামলা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ