না’গঞ্জের ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী আফজাল খুন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী আফজাল খুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ বাশমুলির এলাকায় দূর্ধর্ষ সন্ত্রাসী আফজাল (৪২) কে কুপিয়ে হত্যা করেছে অপর গ্রুপের সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ সকাল ৯টায় ফতুল্লা মডেল থানার দেওভোগ হাসেম বাগ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আফজাল ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগের বাংলা বাজার প্রধান বাড়ীর এবাদুলের ছেলে। নিহত আফজালের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১২টির ও বেশী মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানিয়েছে, সকাল ৯টার দিকে নিহত আফজাল রাস্তা দিয়ে যাচ্ছিলো সে সময় রাজু বাহিনীর প্রধান রাজু প্রধান, রাসেল, রাশেদ সহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে রাস্তা থেকে তুলে হাসেমবাগ এলাকায় নিয়ে গিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আফজালের স্বজনেরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ডিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, নিহত আফজাল বেশ কয়েকদিন পূর্বে বাশমুলির অপর এক সন্ত্রাসী রাসেলের ভাই রাশেদকে কুপিয়ে মারাত্নক জখম করে। বেশ কয়েকদিন চিকিৎসাধিন থাকার পর হাসপাতাল থেকে সে সুস্থ হয়ে বাসায় ফিরে আসে।
বৃহস্পতিবার সকালে রাসেল তার ভাই রাশেদসহ বেশ কয়েক সন্ত্রাসী আফজালকে রাস্তা থেকে ধরে নিয়ে কোপায়। নিহতের স্বজনেরা আফজাল কে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
নিহত আফজালের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১২ টির মতো মামলা রয়েছে বলে তিনি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ