নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধুর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৯:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৯:২৭ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে
মৃতরা হলেন-ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে জা হন।
ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী ঘরের গেট ধরেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের অন্য দুই জা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় নাসিক কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ