পথ শিশুদের বিজয় উৎসব ও শীতবস্ত্র বিতারণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার সকাল ১১ ঘটিকায় হাজারীবাগ সালাম সরদার রোড ঝাউচর বালুর মাঠে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এবং শেরেবাংলা পথকলি ফাউন্ডেশন আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে পথশিশুদের বিজয় উৎসব ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মোশায়েদ রহমান মুন।উপস্থিত ছিলেন স্হানীয় কাউন্সিলার আলহাজ্ব নূরে আলম চৌধুরী, স্কুলের উপদেষ্টা মো.ফারুক হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,ফাহিম শাহারিয়ার রাতুল,জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সংগঠন এর চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা,স্কুলের উপদেষ্টা দেলোয়ারা ইব্রাহিম কুমকুম ফকির,স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর মহাসচিব আর কে রিপন।জাতীয় মানবাধিকার সমিতির কুমিল্লা জেলার মহসিন মুন্সি, স্কুলের প্রধান শিক্ষক শান্তনা আক্তার।

অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুরা ছড়া,কবিতা ও কোরআন তেলোয়াত করেন।
এছাড়াও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও খাবার এবং চকলেট দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ