পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তামিমের লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তামিমের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ১:১৪ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আল আফসার তামিম (২৪) এর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুন) দুপুরের দিকে জাজিরা থানার কুঞ্জের চর ইউনিয়নের শিডার চর এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে নিহতের স্বজনেরা রয়েছেন বলে এ কর্মকর্তা জানান।
নিহত আল আফসার তামিম ভোলার চরফ্যাশন পৌরসভা ৪ নং ওয়ার্ডের মজির উদ্দিনের একমাত্র ছেলে। সে চরফ্যাশন সরকারী কলেজের অর্নাস ৪ র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।
উল্লেখ্য- গত শুক্রবার ২৪ জুন বিকেলে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চরফ্যাশন উপজেলা আ’লীগের সাথে উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা তাসরিফ-৪ লঞ্চে করে পদ্মা সেতু উদ্বোধনস্থলে যান। গত শনিবার ২৫ জুন উদ্বোধন শেষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সোহাগসহ ৬ জন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জাজিরা কাঠালবাড়ি ঘাট থেকে মাওয়া ঘাটে যাওয়ার জন্য একটি ট্রলারে উঠেন। তারা মাওয়া ঘাটে পৌছার কয়েক মিনিট আগে প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। এ সময় পাশে থাকা একটি ট্রলার ও স্পীডবোর্ড সোহাগ সহ ৫ জনকে উদ্ধার করে। তবে তাদের সাথে ট্রলারে থাকা চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আফসার তামিম নিখোঁজ হন।
এদিকে একমাত্র সন্তানের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ