প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। উপদেষ্টার পদমর্যাদায় তিনি এই দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাকে নিয়ে নয়জন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারে এ দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতনভাতা ও সুযোগ সুবিধা পাবেন বলে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং পরে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলী রীয়াজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি করা হয়। গত অক্টোবরে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে, যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ