ফুল দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৯, বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফুল দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জয়লাভে দেশে ফেরার পর ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে তিনি নিউইয়র্ক থেকে দেশে ফিরে আসেন। এরপর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর এই নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক সক্ষমতা এবং বৈশ্বিক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতিসংঘের কার্যক্রমকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাঁর সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ