বন্যায় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন : কুনু মিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:৪৩ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া বলেছেন, বন্যা পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর সংস্কারের জন্য বিপাকে পড়বেন। তাই এসকল মানুষের পূনর্বাসনের জন্য সরকারকে এবার বেশি করে বরাদ্দ দিতে হবে।
মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর, খালপার, দক্ষিণভাগ, লালনগর, এখলাছপুরসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
কুনু মিয়া আরো বলেন, বন্যায় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। কোটি কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এসব বিষয় বিবেচনঅয় নিয়ে আলাদা করে সিলেটের জন্য বরাদ্দ দিতে হবে।
একই সাথে পানি নামার পরপরই রাস্তাঘাটগুলো মেরামত করতে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা যুবসংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, জেলা জাপার সদস্য আতাউর রহমান খান, দেলোয়ার হোসেন দিলু, বাঘা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আং মন্নান, সাধারণ সম্পাদক শাবাজ উদ্দিন, জাপা নেতা জামাল উদ্দিন মাখন, ফটিক মিয়া, সেবুল মিয়া, ইউপি সদস্য ফয়জুর রহমান, সমন মিয়া প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ