বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার দেখাল ডিবি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার দেখাল ডিবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থেকে বাবাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।

বিকেলে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘বিএনপির ডাকা সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় এমপি সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ