বিজ্ঞাপন নিয়ে বেআইনি চুক্তি, ৬০ কোটি রাজস্ব বঞ্চিত ঢাকা উত্তর সিটি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৫, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজ্ঞাপন নিয়ে বেআইনি চুক্তি, ৬০ কোটি রাজস্ব বঞ্চিত ঢাকা উত্তর সিটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

 

আইন অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় বিজ্ঞাপন প্রচারে নির্ধারিত কর দিতে হবে। কিন্তু সেই আইনের ব্যত্যয় ঘটিয়ে সড়কে সৌন্দর্যবর্ধনের বিনিময়ে কর ছাড় দিয়ে বিজ্ঞাপন প্রচারে ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বেআইনি ওই চুক্তির ফলে গত ৫ বছরে সংস্থাটি প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

অন্যদিকে ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুনে। পরে সিটি করপোরেশন থেকে চার থেকে ছয় মাসের বাড়তি সময় (গ্রেস পিরিয়ড) দেওয়া হয়েছিল, তা-ও ফুরিয়েছে গত ডিসেম্বরেই। এরপরও প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন প্রচার চালু রেখে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ