বিয়ানীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ানীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিয়ানীবাজারে ৮নং তিলপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বিয়ানীবাজার তিলাপাড়া ইউনিয়নে এই কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়।

৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী ও মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সাবিনা খান।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক এম. আব্দুল বাছিত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিলপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামাল হোসেন, যুগ্ম সম্পাদক এবাদুল হক, আতিকুর রহমান তওয়াব, মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান ও নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাংগঠনিক মাহমদ আলী, ঢাকা দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ