বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে সংলাপে বসুন প্রধানমন্ত্রীর প্রতি এনডিপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে সংলাপে বসুন প্রধানমন্ত্রীর প্রতি এনডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

 

১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গতকাল সুপ্রীম কোর্টের নির্বাচন নিয়ে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ আমাদের সবার, সবাইকে দেশের সংবিধান ও আইন মেনে চলা নাগরিক কর্তব্য। গত ২০১৪ ও ২০১৮ইং জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তার ফলে বিএনপি তাদের মিত্রদের নিয়ে এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার আন্দোলনে আছে। অপর দিকে ক্ষমতাশীল আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোন নির্বাচন করবে না বলে বারবার ঘোষণা দিচ্ছে ফলে রাজনীতিতে সংকট আরো বেশি ঘণভূত হচ্ছে। সুপ্রীম কোর্ট নির্বাচনে পুলিশের অতর্কিত হামলায় সাংবাদিক ও আইনজীবিদের আহত হওয়ার ঘটনায় নতুন সংকট সৃষ্টি হয়েছে। অন্য দিকে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের আগে ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার তোরজোর করছেন। এখান থেকে উত্তোরনের একমাত্র উপায় জাতীয় ঐক্য। আমার এর আগেও জাতীয় ঐক্যের তাগিদ দিয়েছি। এ বিষয়ে সরকার প্রধানকে এগিয়ে আসতে হবে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে নিঃস্বর্ত মুক্তি দিয়ে আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী’কে সাহসী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপদানের পরিবর্তে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, প্রতি বছরই রমজান মাস এলে এক শ্রেণীর সিন্ডিকেটের সদস্য ও কালোবাজারীরা দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়। এবারও তার ব্যতিক্রম কিছু ঘটছে না। এই ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারলে বর্তমান অর্থনৈতিক মন্দার কারনে দেশের সাধারণ মানুষ ফুসে উঠতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে কড়া নজরদারী করে বাজার নিয়ন্ত্রিত অবস্থায় থাকে সে ব্যাপারে কার্যকর ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ