বিয়ের নিমন্ত্রণপত্র দিতে গিয়ে সড়কে প্রাণ গেল হবু বরের, বাড়িতে মাতম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের নিমন্ত্রণপত্র দিতে গিয়ে সড়কে প্রাণ গেল হবু বরের, বাড়িতে মাতম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ

 

পারিবারিক আয়োজনে আগামী শুক্রবার বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হয় স্বর্ণ ব্যবসায়ী বিজয় ধরের (২৮)। আত্মীয়স্বজনদের বিয়ের নিমন্ত্রণ জানাতে এ বাড়ি-ও বাড়ি ছুটছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় থেমে গেছে তাঁর ছোটাছুটি। বিয়েবাড়িতে এখন উৎসবের বদলে চলছে মাতম।

রোববার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকার নানুপুর-মাইজভান্ডার সড়কে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী বিজয় ধর। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সঙ্গে থাকা তাঁর বন্ধু রাজেশ ধর। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজয় ধরের ছোট ভাই অজয় ধর বলেন, ‘আমার ভাইয়ের আগামী শুক্রবার বিয়ের আয়োজন ঠিক করা হয়েছিল। নিজের বিয়ের নিমন্ত্রণপত্র খালার বাড়িতে দিয়ে ফিরে আসার পথে সড়ক দুর্ঘটনায় সব আয়োজন এক মুহূর্তে শেষ হয়ে যায়।’

ফটিকছড়ি থানার উপপরিদর্শক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহতের লাশের ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যক্তিগত গাড়িটির চালকসহ পালিয়ে যাওয়ায় জব্দ করা যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ