ব্রিটিশ হাউস অফ কমন্সে ''সমতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন'' শীর্ষক প্যানেল ডিসকাশন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রিটিশ হাউস অফ কমন্সে ”সমতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন” শীর্ষক প্যানেল ডিসকাশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

 

ফের বাংলদেশ নিয়ে উদ্বেগ ব্রিটিশ এমপি রুপা হকের
আরিফ মাহফুজ , লন্ডন থেকে
ব্রিটিশ -বাংলাদেশি এমপি রুপা হকের আমন্ত্রণে বাংলদেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে ”সমতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন” শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি হল রুমে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে’র সার্বিক তত্ত্ববধানে ২৯শে জুলাই সোমবার প্যানেল ডিসকাশন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্যানেল ডিকাসশনে সভাপতিত্ব করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বাংলামিডিয়ার সাংবাদিক মহল।
আলোচনায় বাংলদেশের বর্তমান পরিস্থিতির নান দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা বক্তারা। আলোচনায় বাংলদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুপা হোক।
প্যানেল ডিসকাশন সভায় শেষে মিডিয়াকে দেয়া বক্তব্যে রুপা হক বলেন , আমি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত দ্বিতীয় বাংলাদেশি এমপি, বাংলাদেশে কোন কিছু ঘটলে সঙ্গতভাবেই এদেশের সবাই সকল বাংলাদেশি আমার সাথে যোগাযোগ করেন। দেশের অবস্থা ভালো না , মানুষ চিন্তা করছে কি হচ্ছে , আমরা কিছুই জানতামনা কারণ ইন্টারনেট বন্ধ ছিল। সএটি অত্যন্ত গুরুত্তপূর্ণ এবং ম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো আলোচনার বিষয়। বাংলাদেশে চলমান সহিংসতা এবং ক্র্যাকডাউন স্বাধীনতা নিয়ে সমালোচনা বাড়ছে, ১৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং যোগাযোগ ব্ল্যাকআউট করে দেয়া হয়েছিল ।
এটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুনতে আগ্রহী যে আমাদের ধারাবাহিকতায় গণতন্ত্রের জন্য আমার আওয়াজ উত্থাপন করা হচ্ছে, একটি কমনওয়েলথ দেশের কাছে গণতন্ত্র গুরুত্বপূর্ণ মূল্য এবং বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচন নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। সবাই জানেন যে আমি গর্বিত একজন বাংলাদেশী, বাংলাদেশে যা হচ্ছে আমি তা দেখে পছন্দকরিনি , আমি সংসদে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছি। আগামী কাল (আজ মঙ্গলবার ) বাংলদেশের পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে আবার জিজ্ঞেস করবো।
বাংলাদেশিদের নিয়ে ব্রিটিশ মিডিয়ার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রুপা হক। তিনি বলেন আমি বাংলদেশের ভূমিকা নিয়ে যুক্তরাজ্যের মিডিয়াগুলোতে কিছুটা চাপা বোধ করছি, তারা বাইডেনের সংবাদ , নতুল লেবার সরকারের সংবাদ বড় করে প্রচার করছে ,বাংলাদেশিদের নিয়ে তাদের সম্পর্কে যথেষ্ট মনোযোগ নেই.
”প্যানেল ডিসকাশন” প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন , অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে’র ডিরেক্টর সাঁচা দেশমুখ , হিউমান রাইটস ডিফেন্ডার এ কে এম জাকির হোসাইন , সাপ্তাহিক সুরমা সম্পাদক সামসুল আলম লিটন ,ব্যারিস্টার টোবি ক্যাডম্যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ