ভালুকায় শেষ মুহুর্তে সরগরম কোরবানীর পশুর হাট - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় শেষ মুহুর্তে সরগরম কোরবানীর পশুর হাট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ঈদুল আজাহাকে ঘিরে শেষ মুহুর্তে ক্রেতা-বিক্রেতাদের বিচরনে সরগরম হয়ে উঠেছে কোরবানীর পশুর হাট। চলছে জমজমাট কেনা-বেচা। গেল ক’দিন ধরে ক্রেতারা কোরবানীর কেনার চেয়ে দরদাম আর দেখাশুনাই করেছে বেশী।

শুক্রবার বিকেল থেকেই মুলত বিক্রয় বাড়তে শুরু করে। অনেকের মতে বাসা-বাড়ীতে নিয়ে পশু রাখার বিরম্বণার কারনেই বেশীর ভাগ ক্রেতারা শেষ মুহুর্তে পশু ক্রয়ে আগ্রহ দেখায়। এ ছাড়াও সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে নিজের পছন্দ মতো পশু ক্রয় করতে বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করার কারনেও শেষের দিকে বিক্রয়ের চাপ বাড়তে থাকে।

এবছর বাজারে দেশী গরুর প্রচুর আমদানী থাকায় খুশি ক্রেতারা। নানা শ্রেনী-পেশার মানুষের স্রোত যেন কোরবানীর পশুর হাটের দিকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ