ভোট একদিকে ভাল হচ্ছে, আরেকদিকে খারাপ হচ্ছে: জায়েদা খাতুন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট একদিকে ভাল হচ্ছে, আরেকদিকে খারাপ হচ্ছে: জায়েদা খাতুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী জায়েদা খাতুন বলেছেন, ‘ভোটগ্রহণ একদিকে ভাল হচ্ছে, আরেকদিকে খারাপ হচ্ছে।’ এ সময় নারী ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ৩ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর কেন্দ্র হাতিমারা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ দেখতে এসে জায়েদা খাতুন এ অভিযোগ করেন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর ছেলে বহিষ্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

কোনো কেন্দ্রে এজেন্ট নেই কেন জানতে চাওয়া জায়েদা খাতুন বলেন, ‘আমাদের এজেন্ট দিতে দেওয়া হয়নি। সব এজেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। প্রিজাইডিং অফিসারের কাছে তালিকা দিতেও দেওয়া হয়নি।’

হাতিমারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর বুথে ৩২২ ভোটের মধ্যে দুপুর ১টা পর্যন্ত মাত্র ৫৮টি ভোট পড়েছে বলে জানা যায়। এ সময় জায়েদা খাতুন অভিযোগ করে বলেন, নারী ভোটাররা ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন। ভোটগ্রহণে ধীরগতি করা হচ্ছে, কারণ যাতে ভোটাররা বিরক্ত হয়ে চলে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ