ভোলায় বিএনপির কালো পতাকা মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় বিএনপির কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যম‚ল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও খালেদা জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও অবৈধ সংসদ বাতিল এবং এক দফা দাবিতে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে ভোলা জেলা বিএনপি।
শুক্রবার (২৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে কালিনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে এ মিছিল অনুষ্ঠিত হয়ে বরিশাল্লা দালান পযর্ন্ত আসলে পুলিশী বাধায় পূণরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, যুগ্ম আহŸায়ক বসির হাওলাদার, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, সদ্য কারামুক্ত ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারন সম্পাদক খন্দকার আল আমিন প্রমূখ।
এসময় জেলা, উপজেলা, পৌরসভনা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে অবৈধ সংসদ বাতিলের দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ