মির্জা ফখরুলের বাসার সামনে জলাবদ্ধতা, জমিয়তের সঙ্গে সংলাপ স্থগিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুলের বাসার সামনে জলাবদ্ধতা, জমিয়তের সঙ্গে সংলাপ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৭, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৭, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবারের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ জুন (শুক্রবার) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ নির্ধারিত ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শায়রুল বলেন, আজকের বৃষ্টিতে মহাসচিবের উত্তরার বাসার সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ