রাখাল রাহাকে ‘ভণ্ড বুদ্ধিজীবী’ বললেন সারজিস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাখাল রাহাকে ‘ভণ্ড বুদ্ধিজীবী’ বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক লেখক ও গবেষক রাখাল রাহাকে (সাজ্জাদুর রহমান) ‘ভণ্ড বুদ্ধিজীবী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সোমবার (১০ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এমন মন্তব্য করেন।

সারজিস আলম তার স্ট্যাটাসে রাখাল রাহাকে ‘তথাকথিত’ ও ‘ভণ্ড বুদ্ধিজীবী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি লিখেছেন, ‘এই তথাকথিত ভণ্ড বুদ্ধিজীবী রাখাল রাহা আমার আল্লাহ এবং নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার কথা শোনা যাচ্ছে তার বিরুদ্ধে।’

রাখাল রাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সারজিস লিখেছেন, ‘সময় শেষ হওয়ার আগে তদন্ত করুন, সে অনুযায়ী ব্যবস্থা নিন। রাখাল রাহা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ছাড় হয়ে গেছে। আর না।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে গঠিত কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে নিয়োগ পান লেখক ও গবেষক রাখাল রাহা। পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে নানা বিতর্কের জন্ম দেন তিনি। এছাড়া তিনি হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ