রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করায় ভোটারসহ সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারি) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে রাজধানীর ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মো. অলিউজ্জামান সোহেল, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দি, সহসভাপতি শাহাদাত হোসেন মানিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহনাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি কাজী মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সহসাধারণ সম্পাদক এমএ আজিজ, সহসাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, সহসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মাইন উদ্দিন ত্বহা আকন্দ, সহপাঠাগারবিষয়ক সম্পাদক রাকিব আমির, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা হারুন অর রশিদ।

আরও উপস্থিত বাঙলা কলেজ ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রেজা, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, মো. নাজমুস সাকিব, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. মজিবুল হক রিপন, সহসভাপতি শাহাদাৎ হোসেন শাহেদ, যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ, অর্থ সম্পাদক এমজেএইচ নোমান, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসভাপতি সাখাওয়াত হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, সহসাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের তাহমিনা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের টগর প্রধান, মো. রাসেল, হাম্মাদুর রহমান, জাহিদ হোসেন ফাহিম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ