রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে। তবে ২২টি মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। নিম্নআয়ের মানুষের কথা মাথায় রেখে ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ