রাজ-মিমের সম্পর্কের ইঙ্গিত দিয়ে পরীমণির স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজের প্রেমের রসায়ন রুপালি পর্দায় আগেই দেখেছেন দর্শক। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। বাস্তবেও তাদের প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন শরিফুল রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমনি।
পরীমনির এই ইঙ্গিত নতুন নয়। এর আগেও ‘দামাল’ সিনেমার প্রচারে গিয়ে হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি। এবার সরাসরি মিমকে ট্যাগ করে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিলেন পরীমনি।
বুধবার (৯ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে পরীমণি স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর ক্ষোভ প্রকাশ করেন।
যে পোস্টে পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্ক বাণী দিয়েছেন পরীমণি।
পোস্টের প্রথম লাইনেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, রায়হান রাফি সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। ফেসবুক পোস্টটির পরের লাইনেই হালের জনপ্রিয় অভিনেত্রী মিমকেও কটাক্ষ করেছেন। মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। একই পোস্টে নিজের স্বামী রাজকে লক্ষ্য করেও তীর ছুড়েছেন। তিনি লিখেছেন, এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি।
এরপর রাজকে ট্যাগ করে পরী লিখেছেন, ‘শরিফুল রাজ এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’
সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাসটি শেষ করেন এ তারকা।
জনতার আওয়াজ/আ আ