রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্লিঙ্কেন-লাভরভের প্রথম বৈঠক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্লিঙ্কেন-লাভরভের প্রথম বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ

 

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম মুখোমুখি বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার তাঁদের এ বৈঠক হয়।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পর এটাই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি বৈঠক। ব্লিঙ্কেন ও লাভরভ সর্বশেষ গত বছরের জুলাইয়ে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে এক কক্ষে উপস্থিত হয়েছিলেন। তবে লাভরভ সেখান থেকে বেরিয়ে যান বলে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ