রুশ তেল শোধনাগারে পরপর দু’বার ভয়াবহ ড্রোন হামলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রুশ তেল শোধনাগারে পরপর দু’বার ভয়াবহ ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২ ৭:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২ ৭:০৮ পূর্বাহ্ণ

 

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। পরপর দু’বার ওই শোধনাগারে হামলা হয়েছে বলে জানা গেছে।

প্রথম ড্রোনটি সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আঘাত হানলে বিস্ফোরণে ঘটে। দ্বিতীয়টি ৯টা ২৩ মিনিটের দিকে আঘাত হানে। শোধনাগারে দুটি ড্রোনের টুকরো পাওয়া গেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

শোধনাগারটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত। এটি রোস্তভ অঞ্চলের সবচেয়ে বড় তেল শোধনাগার।

রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার কারণে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

প্ল্যান্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা মনে করছি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে পশ্চিম সীমান্ত থেকে এ হামলা চালানো হয়েছে। এতে আমাদের কোনও কর্মী হতাহত হয়নি এবং নিরাপত্তার স্বার্থে কারখানার কাজ বন্ধ রাখা হয়েছে।” 

সূত্র: আল-জাজিরারয়টার্স, দ্য গার্ডিয়ান

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ