রূপগঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার স্বর্ণ খালি বাজার-ভোলাবো সড়কে (মানিকর সড়ক) অটোরিকশা চালকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
ভোলাবো তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ধারণা করা যাচ্ছে। গোলাকান্দাইল থেকে অটোরিকশা নিয়ে ভোলাবোর দিকে যাচ্ছিলেন চালক।
এ সময় দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করতে না পেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটনায়। নিহতে নাম পরিচয় ও হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ