শততম ম্যাচ উদযাপনে নেমে ইনজুরিতে নেইমার, কেঁদেই মাঠ ছাড়লেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শততম ম্যাচ উদযাপনে নেমে ইনজুরিতে নেইমার, কেঁদেই মাঠ ছাড়লেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। শততম ম্যাচ উদযাপনে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমে খেলার মাত্র ৩০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান তারকা। মাঠ ছাড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

বুধবার (১৬ এপ্রিল) রাতে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা ব্রাজিলিয়ান সিরিআতে খেলতে নেমেছিলেন সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার। তাদের প্রতিপক্ষ ছিল আতলেতিকো-মিনেইরো।

ম্যাচের মাত্র ৩৪ মিনিট পরই বাঁ পায়ের উরুতে চোট পান নেইমার। চোট এতটাই তীব্র ছিল যে, মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান তারকা। নেইমার বেঞ্চে ফেরার আগেই ২-০ তে এগিয়ে গিয়েছিল সান্তোস। শেষ পর্যন্ত সেটি লিড ধরে রাখতে সক্ষম হয় ক্লাবটি।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে নিজের ১০০তম ম্যাচ উদযাপনের জন্য বিশেষ ১০০ নম্বর জার্সি পরে মাঠে নামেন নেইমার। তবে ম্যাচ শুরুর সময়ই দেখা যায়, তার দুই পা-ই ব্যান্ডেজে মোড়ানো।

খুব বেশি সময় না যেতেই বাঁ উরুতে অস্বস্তি প্রকাশ করতে শুরু করেন তিনি। একই স্থানে আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে চোট পেয়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গলে রবিবার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার মাধ্যমে ইনজুরি থেকে ফিরেছিলেন।

সান্তোস যখন দ্বিতীয় গোল করে লিড বাড়ায়, ঠিক তারপরই নেইমার সাইডলাইনে ইশারা করে বদলির অনুরোধ জানান। এরপর মাঠেই বসে পড়েন এবং মাঠ ছাড়ার জন্য তাকে অন্যের সহায়তা নিতে হয়।

পরে পিচ থেকে উঠে যাওয়ার সময় স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েন নেইমার। এসময় তাকে সান্তোস ও প্রতিপক্ষ আতলেতিকো-মিনেইরোর খেলোয়াড়রা সান্ত্বনা দেন। যাদের মধ্যে ছিলেন তার সাবেক ব্রাজিল জাতীয় দলের সতীর্থ হাল্কও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ