শশীভূষণে কিশোর গ্যাংয়ের হামলায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্র আহত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শশীভূষণে কিশোর গ্যাংয়ের হামলায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণে মো. হৃদয় (২০) নামের এক কিশোর গ্যাং একটি কাওমী মাদ্রাসায় হামলা চালিয়ে এক শিক্ষক ও এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার সন্ধায় উপজেলার শশীভ‚ষণ থানার রসুলপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের দারুল উলুম সুজায়েতীয়া নুরানী ও হাফেজী মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে।
মারধরের স্বীকার মাদ্রাসা শিক্ষক মুফতি মুরাদ হোসেন এ প্রতিনিধিকে জানান, শুক্রবার সন্ধায় কিশোর গ্যাং মো.হৃদয় মাদকাসক্ত অবস্থায় মাদ্রাসার সামনে এসে হঠাৎ মাদ্রাসার ছাত্র মো.শরিফকে মারধর শুরু করে। এ সময় শরিফের ডাকাচিৎকার শুনে মাদ্রাসার শিক্ষক মুরাদ এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
এসময় কিশোর গ্যাং হৃদয়ের পিতা এনায়েত হোসেন, মা দিলরুবাও শিক্ষক ও ছাত্রকে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা এসে শিক্ষক মুরাদ ও ছাত্র শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে শশীভ‚ষণ থানায় নিয়ে আসেন।
তিনি আরও জানান, এতেও তারা ক্ষান্ত হননি চরফ্যাশন থেকে কিশোর গ্যাংয়ের আরও সদস্য এনে শশীভ‚ষণ থানায় মধ্যে তাদের উপর দ্বিতীয় দফা হামলার চেষ্টা করে। পরে শশীভ‚ষণ থানা পুলিশের হস্তক্ষেপে ওই সন্ত্রাসীদের হাত থেকে তারা রক্ষা পান।
মুফতি মুরাদ হোসেন আরও বলেন, এঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর গ্যাং হৃদয় তার পিতা এনায়েত হোসেন ও মাতা দিলরুবা বেগমসহ তিনজনে আসামী করে শশীভ‚ষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শশীভ‚ষণ থানার অফিসার এনচার্জ (ওসি) ম.এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদ্রাসা শিক্ষক ও ছাত্রকে মারধরের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার প্রধান অভিযুক্ত হৃদয়ের পিতা এনায়েত হোসেন বলেন, তার ছোট ছেলেকে মসজিদে মাদ্রাসার ছাত্র শরীফ মারধর করে। এ ঘটনা জিজ্ঞাসা করতে তার বড় ছেলে হৃদয় মাদ্রাসা যায়। তখন দু পক্ষের মধ্যে বাকবিতÐা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ