শিশু ধর্ষণ-হত্যা ও গুমের প্রতিবাদে জাসদের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৫, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিশু ধর্ষণ-হত্যা ও গুমের প্রতিবাদে জাসদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শিশু রামিসা ধর্ষণ-হত্যাসহ দেশে ধারাবাহিকভাবে ঘটে চলা শিশুকন্যা ধর্ষণ, হত্যা, মাদ্রাসা ছাত্র বলাৎকার, গুম এবং মব-সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

শনিবার (২৩ মে) রাজধানীর জিপিওর সামনে জাসদ কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া জাসদের নেতা-কর্মীরা ধর্ষণ, হত্যা, গুম ও মববাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে কারাবন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবিতেও স্লোগান দেওয়া হয়।


সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। ধর্ষণ, হত্যা, গুম ও মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের অপরাধ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু ও মীর্জা মো. আনোয়ারুল হক।


এ ছাড়াও বক্তব্য দেন শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী নুরতাজ পারভীন, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি এবং জাতীয় নারী শ্রমিক জোটের নেত্রী নার্গিস নীলা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ