শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ জাগপার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ জাগপার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করেন।

এর আগে সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা করে। পুলিশ তাদের গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় আটকে দিলেই সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জগপার নেতাকর্মীরা।

পুলিশের অনুরোধে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত করে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দিয়েছেন জাগপা নেতাকর্মীরা। এখন যান চলাচল স্বাভাবিক।

গত ৩০ জুন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছিল।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ