হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, ফিরে আসছে লন্ডনগামী বিমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, ফিরে আসছে লন্ডনগামী বিমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
লন্ডনের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিথ্রো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে (সিলেট হয়ে) লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০১) মাঝপথ থেকে ফিরে আসছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পাইলট ও কেবিন ক্রুসহ ফ্লাইটে মোট ২৬৭ জন রয়েছেন।

তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট হয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় পরিস্থিতি বিবেচনায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডনে ফ্লাইট ওঠা-নামা এখনও বন্ধ, পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাওয়া শুরু করব। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, ফ্লাইটটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ২৬৭ জন রয়েছেন।

এর আগে, হিথ্রো বিমানবন্দরে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফ্লাইট অপারেশন স্থগিত করা হয়েছে। এতে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ