১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যায় মক্কর’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যায় মক্কর’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

 

অবশেষে বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’। মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী শত কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি আয় করেছে ১২১ কোটি রুপি। এছাড়াও শুধুমাত্র ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৯০ কোটি রুপি।

জানা গেছে, ভারতের বড় বড় শহর গুলোর মাল্টিপ্লেক্স গুলোতে ভালো ব্যবসা করছে ছবিটি। এছাড়াও ২০২২ সালের শেষ থেকে শুরু করে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কর’ অবস্থান করছে।

লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ