১০ এপ্রিল বেতন, ২৫ রোজার আগে বোনাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ

গার্মেন্টস শ্রমিকদের বেতন আগামী ১০ এপ্রিল আর বোনাস ঈদের আগে দেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর শান্তিনগরে শ্রম অধিদপ্তর, শ্রমিক ও মালিকপক্ষের গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের বৈঠকে এ আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠক সূত্র জানিয়েছে, ১০ এপ্রিলের মধ্যে মার্চের বেতন, ১৭ এপ্রিল বা ২৫ রোজার মধ্যে ঈদ বোনাস ও ঈদের ছুটির সময় এপ্রিল মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিকরা। পাশাপাশি, প্রতি ঈদে কিছু কারখানা বেতন-বোনাস না দিয়ে শ্রমিকদের পথে ঠেলে দেয়। এমন কারখানাকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় তারা। বেতন-ভাতা পরিশোধে তারিখ নির্ধারণ না করলে ও কোথাও কোনো সমস্যা হলে তার দায় মালিকের বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা।
বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা বেতন ও বোনাস দেয়ার তারিখ বেঁধে দিতে দাবি জানালেও মালিক পক্ষের বাধার মুখে নির্দিষ্ট তারিখ ঘোষণার বিষয়টি বাদ যায়।
বেতন বোনাস দেয়ার বিষয়টি নির্দিষ্ট করার বিপক্ষে মত দিয়েছেন মালিকরা। তারা বলেন, মালিক-শ্রমিক বোঝাপড়ার মাধ্যমে বেতন ভাতা পরিশোধ করা হবে। অনেক কারখানা শ্রমিকের চাওয়ার আগেই বেতন-বোনাস দেবে।
জনতার আওয়াজ/আ আ