১৭ বছরে জনপ্রিয় খেলা ফুটবলকে কবরে পাঠানো হয়েছিল -ভালুকায় কায়সার হামিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১১, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১১, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
বিগত ১৭ বছরে দেশের ফুটবলকে কবরে পাঠানো হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।তিনি বলেন ,ফুটবল এ দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা। ৮০ দশকে আমরা যখন ফুটবল খেলতাম তখন এ খেলা এতোটাই জনপ্রিয় ছিল যে আমরা ঘর থেকে বের হতে পারতাম না এতাটাই জনপ্রিয় ছিল। তখন ক্রিকেটকে কেউ চিনত না। বিগত ১৭ বছর ফুটবল নিয়ে কোন কাজ করেনি সরকার। ধীরে ধীরে খেলাটি বিলুপ্তির পথে ছিল। এখন আবারো মাঠে ফুটবল গড়াবে আশা করে তিনি বলেন,সারা দেশে যেভাবে ফুটবল পৃষ্টপোষকতা পাচ্ছে তাতে আবারো এ খেলা ঘুরে দাড়াবে। কায়সার হামিদ বলেন একটি একাডেমি করা দরকার যেখানে সার্বক্ষনিক ফুটবল চর্চ্চা হবে। আমরা যারা প্রাক্তন রয়েছি তারাও দেখভাল করব। কায়সার হামিদ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারী কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে উপস্থিত খেলোয়ার ও সুদীজনদের উদ্যেশ্যে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা বলেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামছুল আলম খান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে শামছুল আলম খান বলেন,ব্রিটিশ থেকে শুরু করে পাকিস্তান ’৯০ বিরোধী আন্দোলন সর্বশেষ জুলাই বিপ্লবের মাধ্যমে স¦াধিন হওয়া দেশে দাঁড়িয়ে আমি তরুন প্রজন্মকে অভিভাবদন জানাচ্ছি।এ দেশকে গড়তে তোমরাই পারবে।তিনি জুলাই আন্দোলনে শহীদদের আতœার প্রতি শ্রদ্ধা জানান।

ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন,গত ১৭বছর আমরা দেশে কোন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি।কোথাও আমাদেরকে দাড়াতে দেয়া হয়নি। ফ্যাসিষ্ট সরকারের পতনের পর তরুন প্রজম্মকে জাগাতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে খেলার মাঠ উপযোগী করতে কাজ শুরু করেছি।বর্তমানে ভালুকায় ২২ থেকে ২৪টি ফুটবল খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে।খেলোয়ারদের যাবতীয় সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে।সরকারী ভাবে আরো পৃষ্টপোষকতা প্রয়োজন রয়েছে।তিনি ফুটবলের জাগরন ঘটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,তরুন প্রজম্মকে মাদক মুক্ত করতে বিনোদনের কোন বিকল্প নাই। ঈদের পর এ ধরনের একটি আয়োজন দেখে আমি অনেক খুশী হয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিপুর্বে তারুন্য উৎসব নামে অনেক গুলো আয়োজন করা হয়েছিল। আগামী দিনে আরো হবে। তিনি বলেন এ জাতীয় আয়োজনের পাশে উপজেলা প্রশাসন সব সময় আছে। অনুষ্ঠানে জেলা, উপজেলা ,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নতো-কর্মীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভালুকা সরকারী কলেজের অধ্যাপক হাদিসুর রহমান খান। টুর্নামেন্টে ১১টি ইউনিয়ন,১টি পৌরসভার দল ছাড়াও পৃথক দুটি মহিলা ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী পর্বে ভরাডোবা একাদশকে ১-০গোলে হারিয়ে মল্লিকবাড়ী একাদশ বিজয় অর্জন করে।
জনতার আওয়াজ/আ আ