৭১ ও ২৪'র দুই গণহত্যাকারী মিল হওয়ার চেষ্টা করছে: দুদু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭১ ও ২৪’র দুই গণহত্যাকারী মিল হওয়ার চেষ্টা করছে: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
৭১ ও ২৪ এর দুই গণহত্যাকারী মিল হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, “একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা অতিক্রম করছি। ৭১ এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায়নি এবং গণহত্যা চালিয়েছিল, এছাড়াও ২৪ এ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, এই দুই গণহত্যাকারী কোথায় যেন একটু মিল হওয়ার চেষ্টা করছে। বাতাসে ছড়াচ্ছে যে, নানানভাবে তারা এক হচ্ছে। এক হওয়া মানে—গণহত্যাকারীরা হলো অশুভ শক্তি। এই অশুভ শক্তির একজন প্রকাশ্যে আছে, আরেকজন অপ্রকাশ্যে আছে। ইলেকশন হলে বিএনপি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে না।”

তিনি বলেন,”কিভাবে নির্বাচন ঠেকানো যায়, সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায়, সেদিকে তারা হাঁটছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন,নির্বাচন যাতে না হয় এর জন্যে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলবো— আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআরসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান। আমাদের আপত্তি নেই। কিন্তু, নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে। আর, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না।”

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, “দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে। ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই-আগস্টের মুল কথা হচ্ছে—স্বৈরাতন্ত্রের বিদায়। স্বৈরাতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে। আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”

তিনি বলেন,যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরাতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হবো। কারণ, নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। তিনটা নির্বাচন তিনি করেছেন। কিন্তু, এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন।

কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, “বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি নেই। আমি নিশ্চিত, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছু ফয়সালা হয়ে যাবে।”

সংগঠনের আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, আলহাজ্ব শামসুল হুদা, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ প্রমুখ।

ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব) ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক মো: শহীদুল্লাহ সিদ্দিকী, সিনিয়র যুগ্নআহবায়ক
মো: ফিরোজ মাহামুদ,সদস্য সচিব মোঃ হামিদুল হক ভুইঁয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ