হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসাপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এভাকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে ৩১ মার্চ হটাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত আড়াইটায় জরুরীভাবে হাসপাতালে নেয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাতে হাসপাতালে নেয়ার পরপরই কয়েকটি টেস্ট করা হয়। মেডিকেল বোর্ড পরীক্ষাসমূহ দেখে চিকিতসার ঔষধপত্র প্রদান করেন। পরে সিসিইউতে ভর্তি করানো হয়। ২ এপ্রিল রাতে বাসায় নেয়া হয় তাকে।

৭৮ বয়েসী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ